• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

গৌরীপুরে এক্সিম ব্যাংকের ঋণ খেলাপির মামলায় দ্বীন ইসলাম আটক

Reporter Name / ১১০৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারর এক্সিম ব্যাংক গৌরীপুর শাখা থেকে নেয়া ঋণ পরিশোধ না করায় দায়ের করা মামলায় দ্বীন ইসলাম নামে এক ব্যক্তিকে গতকাল আটক করেছে পুলিশ। আটককৃত দ্বীন ইসলাম মৃত আলমাছ মিয়ার ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার পূর্ব পেন্নাই গ্রামের বাসিন্দা।
গৌরীপুর এক্সিম ব্যাংক শাখার ম্যানেজার জানান, দ্বীন ইসলাম ২০১৩ সালে ব্যাংকটির গৌরীপুর শাখা থেকে ৮ কোটি ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করার পর সুদ ও লভ্যাংশসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭৩ লাখ টাকা। পরে সুদ লভ্যাংশসহ মোট বকেয়া প্রায় ১৯ কোটি ৩৮ লক্ষ টাকায় পৌঁছে যায়।
তিনি আরও জানান, ঋণ আদায়ে ব্যর্থ হয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ২০২৫ সালের শেষের দিকে দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হলে দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category