• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

প্রভাত রিপোর্ট / ১৩৫ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’
আজ মঙ্গলবার সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও