• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

গাইবান্ধায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন প্রতিদিন ২ হাজার জনের মধ্যে বিক্রি হবে

প্রভাত রিপোর্ট / ১৪২ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
oplus_1026

নজরুল ইসলাম, গাইবান্ধা :

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে গতকাল বুধবার দুপুর থেকে গাইবান্ধা জেলা শহরের পৌর এলাকার ৫টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম সহ পৌর কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।
৫ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতিত) প্রতিদিন ৪০০ জনের মধ্যে ৫টি স্থানে প্রতি কর্মদিবসে দুই হাজার জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে বলেজেলা প্রশাসন সূত্রে জানা গেছে । প্রথমদিনে যেসব এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকা, ৯নং ওয়ার্ডের পূর্বকোমরনই মিতালি বাজার কুঠিপাড়া, ১নং ওয়ার্ডের ডাকঘর অফিস সংলগ্ন এলাকা, ৩নং ওয়ার্ডের সাদুল্যাপুর রোডের খানকাশরীফ বাজার ও ৬ নং ওয়ার্ডের ভিএইড মসজিদ সংলগ্ন মোড়। টিসিবির পণ্যর মধ্যে রয়েছে চিনি এক কেজি, মসুর ডাল দুই কেজি, ছোলা এক কেজি ও ভোজ্য তেল দুই লিটার। প্রতিটি প্যাকেজ ৪৫০/-করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও