• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: ‘দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো’-এই স্লোগানে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ‘ফল উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে অনুষ্ঠিত ফল উৎসবে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইফুল আলম, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল। ফল উৎসবে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়।
অতিথিরা বলেন, দেশের ঐতিহ্যবাহী ফলের পুষ্টিগুণ ও স্বাদ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, খুলনা আমাদের দেশের ঐতিহ্যের অংশ। সুন্দরবনের মতো আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে অবস্থিত। খুলনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশে যে ষড়যন্ত্র চলছে, তাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত বলেন, সাংবাদিকদের কলমের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। ফল সংরক্ষণ ও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। খুলনা বিভাগ এক বিশাল সম্ভাবনার ঝুড়িÍতাকে কাজে লাগাতে হবে। খুলনার নেতৃত্বের অভাবেই এই অঞ্চল পিছিয়ে রয়েছে। এই শূন্যতা পূরণে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমার দেশের উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল বলেন, খুলনার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহারÍএক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক টিকার মতোই এর কাজ। আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে এসব দেশীয় ফল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই আজকের এই ফল উৎসবের আয়োজন। এই উৎসব শুধু ফলভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ নয়Íএটি একটি মিলনমেলারও সুযোগ, যেখানে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের সেতুবন্ধন গড়ে উঠছে। আপনারা যারা আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন-সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও