• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি তামাকখেতের ঘেরাটোপে বিদ্যালয়: চকরিয়ায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা হুমকির মুখে রাজবাড়ীতে পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে বিশেষ অভিযান পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মৌলভীবাজারে পানিতেডেুবে গেছে ধানক্ষেত, দিশেহারা কৃষক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্ধ হচ্ছে না মাদক পাচার

জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রভাত রিপোর্ট / ৩৪ বার
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা প্রদান করা হবে।
বুধবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ ঘোষণা দেন। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে। পরে পর্যায়ক্রমে এটি সব বিদ্যালয়ে বিস্তৃত করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, বিশেষজ্ঞ দলের মাধ্যমে ইতোমধ্যে পোশাক ও ব্যাগের নকশা চূড়ান্ত করা হয়েছে। একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম শুরু হচ্ছে এবং প্রথম ধাপে প্রায় এক লক্ষ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ীরাও অংশ নিচ্ছেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়বে।
এদিকে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা জানান, এটি কর্পোরেট সামাজিক দায়িত্বের আওতায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। চলতি বছরে পরীক্ষামূলকভাবে শুরু হলেও আগামী অর্থবছরে এটি আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।
এই কর্মসূচির আওতায় সারা দেশে সব শিক্ষার্থীর জন্য একই রঙ ও একই নকশার পোশাক, ব্যাগ ও জুতা দেওয়া হবে, যা শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দেবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। বই, খাবারের পাশাপাশি এখন পোশাক ও প্রয়োজনীয় উপকরণও রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও