• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নাজিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

প্রভাত রিপোর্ট / ২১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মো. বাবুল সেখ, পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬মার্চ ) সকাল ১১টায় নাজিরপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে অফিস কক্ষে এক নান্দনিক পরিবেশে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাজিপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, নির্বাহী সদস্য সঞ্জীব কুমার রায়, প্রচার সম্পাদ সফিকুল ইসলাম সোহেল,প্রেসক্লাব সদস্য এস এম মাজেদুল কবির রাসেল সহ প্রমুখ।
এসময় অরুপ রতন সিংহ বলেন, নাজিরপুর প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ উপজেলার মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা কখনোই ভুলার নয়। যেখানেই থাকি এখানের মানুষের কথা আমার মনে থাকবে।
প্রেসক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থেকে প্রেস ক্লাব উন্নয়নে সরকারি যে প্রকল্প দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ।উল্লেখ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ নাজিরপুর প্রেসক্লাব সংস্কারে যে ভূমিকে রেখেছেন তা আমাদের মাঝে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও