• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তিনি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। শনিবার (৮ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এর আগে গেল ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদের জন্য সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দেয় সরকার। পাশাপাশি তিনি প্রকৌশলীদের সংগঠন আইইবির সভাপতির দায়িত্ব পালন করছেন। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও