• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আইসিসির পরোয়ানা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রভাত ডেস্ক: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছেন। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় আজ মঙ্গলবার ম্যানিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন দুতার্তে।
আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তাতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। সরকারি চিকিৎসকেরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও