• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফার্নেস তেলের দাম লিটারে কমলো ১৬ টাকা

প্রভাত রিপোর্ট / ৭০ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১৬ টাকা কমানো হয়েছে এ তেলের দাম। এর ফলে প্রতি লিটার ফার্নেস তেলের দাম দাঁড়িয়েছে ৭০ দশমিক ১০ টাকায়। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম কমার বিষয়টি জানায় বিইআরসি। এবরাই প্রথমবাবের মতো ফার্নেস তেলের দাম নির্ধারণ করে ঘোষণা দিলো সংস্থাটি। এর আগে গত ২৯ জানুয়ারি ফার্নেস তেলের দামের ওপর গণশুনানি করে কমিশন। রবিবার রাত ১২ টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্নেস তেল বিপণনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার এক দশমিক ২০ টাকা পুনর্র্নিধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস তেলের দাম নির্ধারণ করে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস এবং জেটএ-১ তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেয়। বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডিজেলে। এরপর পরই ফার্নেস তেল। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন ফার্নেস বিক্রি হয়েছে বলে বিপিসি জানায়। জানা যায়, মোট বিক্রি করা ফার্নেস অয়েলের মধ্যে ইস্টার্ন রিফাইনারি থেকে পরিশোধনের মাধ্যমে ৩৪ দশমিক ৮৭ শতাংশ, অবশিষ্ট ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও