• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

রাশমিকাকে দেখেই সালমানের চোখে পানি

প্রভাত রিপোর্ট / ১৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে পারদ বেড়েই চলেছে। ইতোমধ্যেই ছবির একঝলক ও গান সাড়া ফেলেছে। চর্চা শুরু হয়েছে সালমান খান ও রাশমিকা মন্দানার রসায়ন নিয়েও। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান ‘বাম বাম ভোলে’। এই গানের দৃশ্যে একেবারে নতুন রূপে দেখা গেছে রাশমিকাকে। সাদা সালোয়ার-কামিজ়ের সঙ্গে সাদা ওড়না। কপালে ছোট্ট টিপ। খোলা চুল। এভাবেই দোলের রং খেলার দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। অন্যদিকে সালমানের পরনে লাল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট। এই দৃশ্য দেখে নাকি অনেকেরই মনে পড়ে গেছে ঐশ্বরিয়া রাইয়ের কথা। কারণ শাহরুখের ‘মহাব্বাতেন’ ছবিতে শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। এই সিনেমায় নাকি রাশমিকার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ নয়। সালমানের চরিত্রকে কেন্দ্র করেই পুরো ছবি তৈরি। ‘বাম বাম ভোলে’ গানের দৃশ্য দেখে সালমানের অনুরাগীদের ধারণা, এই ছবিতে সালমানের মৃত প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। অথবা ছবির মাঝপথেই মৃত্যু হবে তার চরিত্রের। তাই সাদা পোশাকে হঠাৎ আবির্ভাব হয় রাশমিকার। সালমানের চোখ জলে ভরে ওঠে।
মহাব্বাতেন সিনেমায় শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। সেখানেও দোলের গানের দৃশ্যে হঠাৎ আবির্ভাব হয়েছিল তার। শাহরুখের কল্পনাতেই অভিনেত্রীকে দেখা যেত। সেই মিলই খুঁজে পেয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী সামাজিক মাধ্যমে লিখেছেন, সাদা পোশাকে নায়িকা আসছেন এবং নায়ককে ছুঁয়ে যাচ্ছেন। অবশ্যই মৃত প্রেমিকার চরিত্রেই অভিনয় করেছেন রাশমিকা। ঠিক ঐশ্বরিয়া যেমন মহাব্বাতেন ছবিতে ছিলেন। ছবির প্রচার জোরকদমে করছেন সালমান ও রাশমিকা। আগামী ইদে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও