• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫

প্রভাত রিপোর্ট / ২৩৬ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংস হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত র‍্যাব ও ডিএমপি মিলে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে আরও একজন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এর আগে শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে।
রাতে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরাণীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে ওই হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহগকে পাথরের আঘাতে হত্যা মামলার ২ আসামি ঢাকার কেরাণীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকায় থেকে গ্রেপ্তার র‌্যাব-১০। গ্রেপ্তাররা হলেন- লম্বা মনির ও আলমগীর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও