• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এ আর রহমান কেমন আছেন? জানালেন ছেলে

প্রভাত রিপোর্ট / ১৪১ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রোববার সকাল সাতটার দিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে এখন বিপদ কাটিয়ে এই শিল্পী সুস্থ আছেন; সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, এ আর রহমানের কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। এদিকে রহমানের ছেলে আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।
এক পোস্টে আমিন লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের এমন সংকটের সময়ে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও