• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে সনাকের মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

হাসিবুর রহমান, বাগেরহাট : বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ নেয়।
সনাকের জেলা সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সনাকের জেন্ডার ও সুরক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী ডেইজী আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সনাক সহ-সভাপতি ফিরোজা নাসরিন ডলি, শেখ মুজিবুর রহমান, সদস্য বাবুল সরদার, অসীমা ঘোষ, অধ্যাপক খান সালেহ আহমেদ, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, এডিডি ইন্টারন্যাশনাল এর প্রকল্প সমন্বয়কারী এহসানুল হক প্রমুখ।
,বক্তারা বলেন, গত কয়েকদিনে নারী ও শিশুর প্রতি যেধরনের সহিংসতা ও যৌন নির্যাতন সংঘটিত হয়েছে তা নতুন বাংলাদেশে কাম্য ছিলনা। এজন্য অতীতের বিচারহীনতাই দায়ী। নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ থাকলে হয়তো আজকে আমাদের এ ধরনের পরিস্থিতি দেখতে হতোনা। বক্তারা আরো বলেন, নারী ও শিশুর প্রতি সকল ধরেনর সহিংসতা সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ অবক্ষয় রোধে পরিবারসহ সকলকে এগিয়ে আসতে হবে। নৈতিকতার সর্বোচ্চ চর্চা করতে হবে। সেইসাথে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মানবন্ধন কর্মসূচিতে বাগেরহাটের সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও