• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমিররে বাসায় তারেক রহমান আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল নির্বাচন-পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখকে

প্রভাত রিপোর্ট / ১৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডের বাদশাহ শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছ ডাঙ্কি ছবিতে। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং’ ছবিতে। যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনেরও। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে যে তিনি নাকি কাজ করতে প্রস্তুত পুষ্পা টুর পরিচালকের সঙ্গে। যদি দুইয়ে দুইয়ে চার হয় তাহলে শাহরুখ এই সিনেমাতে একজন অ্যান্টি-হিরোর ভূমিকায় থাকবেন। প্রতিবেদনে বলা হয়, ‘এই গল্পে জাতপাত এবং শ্রেণি নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে।
কিং খান একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন, তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে।’ বলে রাখা ভালো, কিং খান তার সিনেমার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু ডর, বাজিগরের মতো সিনেমায় অ্যান্টি-হিরো হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন।
পাঠান ও জাওয়ানে তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায়। তাই পুষ্পা ২-র পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে, তা মোটেও মন্দ হবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও