• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

১৯ দিনে এলো সোয়া ২ বিলিয়ন ডলার

প্রভাত রিপোর্ট / ২৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে বেড়েছে কেনাকাটার ধুম। পরিবার-পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরাও বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে সোয়া দুই বিলিয়ন বা ২২৫ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেড়েছে। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে মার্চের ১৯ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর হার আরও বাড়তে পারে। মাসের শেষ নাগাদ রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও