• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চুমুকাণ্ডের প্রকৃত ঘটনা জানালেন মালাইকা আরোরা

প্রভাত রিপোর্ট / ১২২ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

সম্প্রতি বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার এ বিষয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। মালাইকা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নাচের মধ্যে আমরাও এমন ফ্লাইং কিস দিয়ে থাকি। কিন্তু ওই কিশোর সেদিন যা করছিল, তা সত্যিই ওর বয়সোচিত নয়।’ তার কথায়, ‘শুরু থেকেই ও আমার চোখে চোখ রেখে নেচে গেল। সেই সঙ্গে ওর আচরণও স্বাভাবিক ছিল না।’ মালাইকা জানিয়েছেন, তিনি অস্বস্তিতে ছিলেন। এমনকি কিশোর নাচ শেষ হলে মালাইকা ওর মায়ের নম্বরও জানতে চান। তবে মালাইকা ওই কিশোরের প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেন, ‘ও যদি মন দিয়ে শুধু নাচটাই করে, তা হলে অনেক বড় জায়গায় পৌঁছাবে।’
প্রসঙ্গত, টেলিভিশনের নাচের একটি প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন মালাইকা। স্টেজে তখন বছর ষোলোর এক কিশোর। পারফরম্যান্সের মাঝেই আচমকা মালাইকার উদ্দেশে চুম্বন ছুড়ে দেয় সে। শুধু তাই নয়। ওই প্রতিযোগীর চোখের চাহনিতেও ছিল অন্য ভঙ্গি। সঙ্গে সঙ্গে মালাইকা বিষয়টি নিয়ে সরব হন। ক্যামেরার সামনেই ওই কিশোরকে বকা দেন তিনি। ওই কিশোরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলতে থাকে সমালোচনা। অনেকেরই মনে হয়েছে, মালাইকা যা করেছেন, একেবারে ঠিক করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও