• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৮ ডাক খেয়ে রেকর্ড গড়লেন রোহিত

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তার ১১ মাস পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে ডাক খেয়েছেন তিনি। তাতে লজ্জার এক রেকর্ড গড়লেন এই অভিজ্ঞ ওপেনার। গত রবিবার চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুম্বাইয়ের রোহিত। খলিল আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই শিবম দুবের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। কোনো রান না করেই ফেরেন সাজঘরে। এ নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যৌথভাবে সর্বোচ্চ। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকও ঠিক ১৮ বার করে ডাক খেয়েছেন। ১৬ বার করে শূন্য করেছেন পীযূষ চাওলা এবং সুনীল নারিন। তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে ২৫৮তম ম্যাচ খেললেন তিনি। টপকে গেলেন দীনেশ কার্তিককে (২৫৭)। রোহিতের সামনে এখন শুধু মহেন্দ্র সিংহ ধোনি (২৬৫)। এ নিয়ে আইপিএলে ১৭ নম্বর আসর খেলতে নেমেছেন রোহিত। ২৫৮টি ম্যাচে ৬৬২৮ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে। গড় ২৯.৭২। অধিনায়ক হিসাবে মুম্বাইকে পাঁচ বার ট্রফি জিতিয়েছেন। গত বছর রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডেকে অধিনায়ক করে মুম্বাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও