• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৪৪তম মৌখিক স্থগিত

প্রভাত রিপোর্ট / ১৯১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বছরের মে ও জুন মাসে যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত ছিল, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাদের মে-জুন মাসে ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে।
পিএসসি আরও জানিয়েছে, ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে তারা বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে আজ জরুরি সভায় বসে কমিশন। তবে এখন পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও