• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান

প্রভাত রিপোর্ট / ৫৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি এস এম মনিরুজ্জামানকে বিচারিক দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন। আগামী রোববার থেকে হাইকোর্ট বেঞ্চে তিনি বিচারকাজ পরিচালনা করবেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত হাইকোর্ট বিভাগের বেঞ্চের তালিকায় দেখা যায়, বিচারপতি এস এম মনিরুজ্জামান একটি ডিভিশন বেঞ্চের দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিচারপতি দিহিদার কবীর মাসুম। আগামী রবিবার (১৯ এপ্রিল) থেকে এই বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।
জানা গেছে, বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করার মতো কোনো আলামত খুঁজে পায়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এস এম মনিরুজ্জামান আইনপেশায় ভ্যাট, কাস্টমস আইনে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান প্রথম বিচারিক দায়িত্ব ফিরে পেলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও