• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

গাজা পৃথিবীর দোযখে পরিণত হয়েছে

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেডক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে। সংস্থাটি বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে। রেডক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি। যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোযখ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। গত ২ মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়ে। ওইদিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে। এর কয়েকদিন পর ১৮ মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা। এতে এক রাতে চারশরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় ২৫ হাজার ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এই দখলদার দাবি করেন, এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করেছে হামাস।
রেডক্রস প্রেসিডন্ট বলেছেন, গত ছয় সপ্তাহে, কোনো কিছু গাজায় ঢোকেনি। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও