• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩১৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত অর্থনীতি : দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা ১৫ এপ্রিল, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন এবং এস.এম আবু জাফর সহ ব্যাংকের কর্পোরেট ও এডি শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, জোনাল হেডগণ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার কর্পোরেট সুশাসনের উপর জোর দিয়ে শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। শরীয়াহ্ পরিপালনে একাগ্র নিষ্ঠা এবং গ্রাহকসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও