• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

নানা আয়োজনে কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

প্রভাত রিপোর্ট / ২৩০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নুরুল ফেরদৌস, লালমনিরহাট: লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদ এসে শেষ হয়। এরপর তুষভান্ডার হাই স্কুল মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি , প্রাণীসম্পদ কর্মকার্তা ফেরদৌসুর রহমান চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএনপির অন্যতম নেতা ফারহান উদ্দিন পাশা কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও