• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

পাটগ্রাম ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় ভ্যানচালক জহুরুল ইসলাম (৩২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাটগ্রামের ঘোনাবাড়ি কদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক জহুরুলের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি ইরিনা বেগম নামে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন। ইরিনা একজন দিনমজুর, যিনি মাটি কাটার কাজ করেন। ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে স্বামীর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন আসলে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।নিহতের মেয়ে জনি আক্তার এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী ইরিনাকে দায়ী করে বলেন, আমার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আমার সৎ মা। আমি এর সুষ্ঠু বিচার চাই।নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও একি দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড।পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও