• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

প্রভাত রিপোর্ট / ১৮৫ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,বরগুনা :বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন ও পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক পাচারকারীকে পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও