• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ

প্রভাত রিপোর্ট / ২২৯ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,শেরপুর : শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার, হাতিআলগা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের প্রায় ৩৪১০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী।
শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, অভিযানকালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার থেকে ১২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১৬১০ কেজি এবং একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি অটোরিকশা আটক করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল।
এ দিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন রায়হান রাফি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, চাল থানায় নিয়ে আসা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও