• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

বিমানবন্দর নেমেই ময়মনসিংহে জাতীয় ফুটবল দলের হেড কোচ ক্যাবরেরা

প্রভাত রিপোর্ট / ১১০ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন। ঢাকা বিমানবন্দরে নেমেই হোটেলে না গিয়ে ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন স্প্যানিশ এই কোচ। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়।
২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ মার্চ ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে যান। তিন সপ্তাহের বেশি ছুটি কাটিয়ে আজ তিনি আবারও কাজে যোগদান করলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। বসুন্ধরা-আবাহনী, মোহামেডান-বসুন্ধরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারনেনি ছুটির জন্য। আজ সকালে ঢাকায় ফিরে তার হোটেলে যাওয়ার সূচি ছিল। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে খেলা শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়া কঠিন ছিল। রাস্তায় জ্যাম বিবেচনায় হ্যাভিয়ের ক্যাবরেরা হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে রয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।
১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ। ঢাকায় সেই ম্যাচের প্রস্তুতির জন্য বাফুফের জাতীয় দল কমিটি আগামীকাল বিকেলে সভায় বসছে। আলোচ্যসূচি না থাকলেও স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত ম্যাচের পর্যালোচনা ও কোচের নানা কর্মকান্ড নিয়ে কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ পেশ করবেন। বিশেষ করে কোচের দল নির্বাচন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় সিলেকশন কমিটির দাবিও উঠবে জোরালোভাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও