• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দড়িকান্দি সেতুর কাজ ধীরগতি , মেরামতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন

প্রভাত রিপোর্ট / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 42;

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি-শাহপুর সড়কের সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচ-৩ প্রকল্পের আওতায় প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ ৩০ জুন ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক এবং ছাদ ঢালাইয়ের প্রায় ২০ শতাংশ কাজ বাকি রেখেই ঠিকাদার সরে যান।
ফলে এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি কাঠের সেতু ব্যবহার করছেন। এই সেতু দিয়ে হাঁটাচলা করা গেলেও কোনো ধরনের ছোট যানবাহন চলাচল করতে পারে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী, বৃদ্ধ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ‘দড়িকান্দি যুব সমাজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কাঠের সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন।
সংগঠনের সদস্যরা জানান, “সেতুর কাজ দ্রুত শেষ না হওয়ায় সাধারণ মানুষ চরম কষ্টে আছে। তাই আমরা অন্তত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা সচল রাখতে কাজ করছি।”
এর আগে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী আশরাফ জামিলের কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও