• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির শাহবাগে ডাকসুর দুই নেতার ওপর হামলা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা

সত্যিই কি দিনে পাঁচ লিটার দুধ খান ধোনি

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ব্যাটসম্যানের নাম মহেন্দ্র সিং ধোনি। মাঠের চারদিকে তাঁর ছক্কা আর চারের ফুলঝুরি দেখেই হয়তো সেই গুঞ্জনের শুরু। তাঁর অবিশ্বাস্য এনার্জি দেখে সবাই অবাক! এই ছেলে খায় কী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই উত্তরও খুঁজে বের করে ফেললেন অনেক ক্রিকেটপ্রেমী। ধোনির ব্যাটে এত পাওয়ার নাকি আসে প্রতিদিন ‘পাঁচ লিটার মিল্ক ডোজ’ থেকে! কে জানে, মাঠের চারপাশে তাঁকে বল ওড়াতে দেখেই হয়তো সমর্থকেরা ধরে নিয়েছিলেন এই লোকটা রক্তে নয়, দুধে চলে!
আসলেই কি তা-ই? উত্তরটা এবার ধোনি নিজেই দিলেন। সম্প্রতি একটা প্রচারণা অনুষ্ঠানে গিয়ে। যে অনুষ্ঠানের ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডলেই।
মঞ্চে বসে থাকা ধোনিকে হঠাৎ সঞ্চালক প্রশ্ন করলেন, আপনার সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা? একটু হেসে ধোনি উত্তর দিলেন, আমি নাকি দিনে পাঁচ লিটার দুধ খাই! উত্তর শুনে সঞ্চালক নিজেই যেন অবাক—মানে এই কথাটা সত্যি না? ধোনি এক গাল হেসে বলেন, আরে না। হয়তো এক লিটার খেতাম, তা–ও সারা দিন মিলিয়ে। বাকি চার লিটারের কথা বাড়াবাড়ি। এটা তো যে কারও জন্যই বেশি! গুজবের ফর্দ এখানেই থামেনি। সঞ্চালকের পরবর্তী প্রশ্ন, ধোনি কি সত্যিই ওয়াশিং মেশিনে লাচ্ছি বানিয়ে খেতেন? মানে মিক্সার জারে বানানো অল্প লাচ্ছিতে তাঁর চলত না? এটাও সেই সময়ের গুজব। ধোনি উত্তর দিয়েছেন এই প্রশ্নেরও, সত্যি কথা হচ্ছে, আমি লাচ্ছিই খাই না রে ভাই।
কে জানে, ধোনির সেই শুরুর দিকের অবিশ্বাস্য পারফরম্যান্স আর তাঁর ডাকাবুকো চেহারা দেখেই হয়তো লোকে এমন সব আজগুবি গুজব ছড়িয়েছিল।
এবারের আইপিএলটা চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে যেন এক ধোঁয়াশা! কী হয়ে গেল দলটার। এক ম্যাচে জয় তো পরের কয়েক ম্যাচে হার। এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া চেন্নাইয়ের এবার আসলে ভালো কিছু করার আশা শেষই হয়ে গেছে। তবে ম্যাচের ফল যা-ই হোক, এই মৌসুমে হঠাৎ করেই আবার চেন্নাই সমর্থকদের ভর করেছে নস্টালজিয়া। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে ছিটকে যাওয়ায় ধোনি আবারও অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। আর ধোনি অধিনায়ক মানেই তো অবিশ্বাস্য কিছু ঘটার আশা।
সেটা সত্যি ঘটে কি না, তা সময়ই বলে দেবে। তবে এর আগে মাঠের বাইরে ধোনি কিন্তু বেশ আনন্দ দিয়ে যাচ্ছেন সমর্থকদের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও