• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে এশিয়ার মুদ্রা, রেকর্ড সর্বনিম্নে ইন্দোনেশিয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির শাহবাগে ডাকসুর দুই নেতার ওপর হামলা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
মন্ত্রী বলেন, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তিনি আরও জানান, রেল ও নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিকরা ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি, ডিজেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার কারণে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা পরিবহন খাতে চাপ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও