• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে জাহাজ জব্দের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও