• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: নির্মাতা জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ভুল মানুষের ঘর’ নামে একটি ফ্যামিলি ট্রাজেডি নাটকে জুটি বেঁধেছেন অহনা রহমান ও তুহিন চৌধুরী। নাটকটি রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় ‘লেজার ভিশন নাটক’ চ্যানেলে প্রচার হবে।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। অহনা ও তুহিন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবা সুস্মিতা, জয়িতা প্রিয়ন্তী, মায়াবী মহমুদ, শাহনেওয়াজ রিপন, আরফান আহমেদ শান্তসহ অনেকে। এছাড়া চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন। সম্পাদনায় নেহাল আফ্রিদি এবং কালার গ্রেডিং করেছেন টিডি দিপক। সংগীত পরিচালনায় আপেল মাহমুদ ইমেল। ‘ভুল মানুষের ঘর’ নাটকের গল্পে উঠে এসেছে এক বাস্তবধর্মী পারিবারিক ট্রাজেডি। যেখানে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছিল এক দম্পতি। কিছুদিন পর তাদের জীবনে নেমে আসে নতুন সুখবর। স্ত্রী তখন ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় তাকে সহায়তা করতে গ্রামের বাড়ি থেকে শহরে আসে তার ছোট বোন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পরিস্থিতি। স্বামীর সঙ্গে শালিকার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভেঙে দেয় একটি সাজানো সংসার। পরবর্তীতে ভালোবাসার মানুষই হয়ে ওঠে দূরের, আর সবচেয়ে কাছের মানুষই হয়ে যায় ভাঙনের কারণ। এমনই এক করুণ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতার আশা, পারিবারিক সম্পর্কের জটিলতা ও আবেগঘন এই গল্প দর্শকদের মনে দাগ কাটবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও