• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

প্রভাত রিপোর্ট / ১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। অনেকদিন ধরেই সিনেমার পর্দায় তাবে অভিনয় করতে দেখা যায় না। তবে স্যোশাল মিডিয়ায় বেশ সরব এ অভিনেত্রী। বিএনপির রাজনীতিতে সক্রিয় এই অভিনেত্রী নারী সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। কেবল রিনা খান নন, শোবিজ অঙ্গনের কোনো তারকাকেই মনোনয়ন দেয়নি বিএনপি।
এ নিয়ে তার বেশ মন খারাপ বোঝা যাচ্ছে তার ফেসবুকে চোখ রাখলেই। একের পর এক স্ট্যাটাস দিয়ে শিল্পী হিসেবে অবমূল্যায়িত হওয়ার ক্ষোভ প্রকাশ করছেন তিনি।
সেই ধারাবাহিকতায় গতকাল (২২ এপ্রিল) বুধবার ফেসবুকে রিনা খান লেখেন, ‘বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ। নাই টাকা, নাই সম্মান। যতটুকু পাই নিজের যোগ্যতায়।’তার সেই পোস্টে অনেকেই এসে সহমত প্রকাশ করেছেন। অনেকে তুলে ধরেছেন এই দেশে শিল্প চর্চার কঠিন বাস্তবতার চিত্র।
রাজনৈতিক অঙ্গনে রিনা খান দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে। বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং সংগঠনের সঙ্গে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। এখন সেই রাজনৈতিক পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও