• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ স্ত্রীসহ সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ পুরোনো যন্ত্রপাতি অকেজো পড়ে আছে, যা চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির হয়ে বাবা-শ্বশুরের পর এবার সংসদে যাচ্ছেন মেয়ে মবের শহরে পরিণত হয়েছে দেশ, বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি : রুমিন ফারহানা পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার : মাহদী আমিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী গুমের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি রিজভীর

গাইবান্ধা পৌরসভায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৫৫৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভায় অবসরজনিত কর্মচারী বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৪ এপ্রিল দুপুরে) পৌরসভার সভাকক্ষে অফিস সহায়ক মোঃ সাজু মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, সহকারী প্রকৌশলী আ.ন.ম আসাদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী রিন্ট, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ আব্দুল আহাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন, স্বাস্থ্যসহকারী মাসুদুল হাসান, ভান্ডাররক্ষক মোঃ ফয়সাল আহম্মেদ, বিদায়ী কর্মচারী মোঃ সাজু মিয়া ও অস্থায়ী কর্মচারী মাহমুদা আক্তার বাবলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। এসময় বিদায়ী কর্মচারীর হাতে প্রীতি উপহার ও সম্মাননা স্মারক তুলে প্রধান অতিথি পৌর প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। প্রসঙ্গত,মোঃ সাজু মিয়া ১৯৯০ সালের ১৬ মে গাইবান্ধা পৌরসভায় চাকুরিতে যোগদান করেন। তিনি চলতি বছরের গত ২১ এপ্রিল অবসরোত্তর ছুটিতে গমন করেন।
এর আগে পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এপ্রিল ২০২৪ মাসের পৌর সহায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপরে পৌরসভার অবসরপ্রাপ্ত অপর কর্মচারী নলকুপ মিস্ত্রী লক্ষ্মীকান্ত বিশ্বাসের পাওনা আনুতোষিক তহবিলের ১৭ লাখ ৪৬ হাজার ৪৫৪ টাকার চেক তুলে দেন পৌর প্রশাসক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও