• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

প্রভাত রিপোর্ট / ২৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) ও চরকুলিয়া এলাকার এসএম শাহাব উদ্দিনের ছেলে এস এম সামসুল আলম (৪৫)। তাদের মধ্যে সামসুল আলমকে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তী সময়ে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও