• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

অন্যায় আবদার না করার আহ্বান আইজিপির

প্রভাত রিপোর্ট / ২৯৯ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: পুলিশের বদলি, পদোন্নতি ও ছাড়পত্রের মতো বিভিন্ন অন্যায় আবদারে জর্জরিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। এসব অন্যায় আবদার না করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনার সুযোগ চেয়েছেন আইজিপি।
সোমবার (২৮ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমরা পুলিশ, জনগণের সেবক। আপনারা (সাংবাদিকরা) দেশবাসীকে বলুন– আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে। তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দিন, অমুককে ছেড়ে দিন, অমুককে পদক দিন– এমন আবদার আসে। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাই, আমাকে যেন বিধি-বিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনার সুযোগ দেওয়া হয়। অন্যায় আবদার যতটুকু সম্ভব কমানো হোক। এর আগে, পুলিশ সপ্তাহ-২০২৫ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন আইজিপি। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও ছিলেন– প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এবং পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও