• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

আতিফ আসলাম ও ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম ব্লক

প্রভাত রিপোর্ট / ২৫০ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

প্রভাত বিনোদন : কাশ্মিরের পেহেলগামে হামলার ইস্যুতে ভারতের চোখের বিষ পাকিস্তানি তারকারা। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় সেই তালিকায় নাম জুড়লো আরও দুই পাক তারকার। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে দ্বন্দ্ব; আর এ নিয়ে রোষানলের শিকার পাকিস্তানি তারকারা।
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকেই দায়ী করছে ভারত এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।
পেহেলগাম কাণ্ডে নিন্দা জানিয়ে মুখ খুলেছিলেন তারাও। কিন্তু দুই দেশের চাপানউতরের প্রভাব পড়েছে তাদের সামাজিক মাধ্যমে। যার জেরে মাহিরা ও হানিয়ার ভারতীয় অনুরাগীরা মুষড়ে পড়েন। এবার ভারতে নিষিদ্ধ হলেন ফাওয়াদ খান ও আতিফ আসলাম। এই দুই তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী। এই দুই তারকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টও ভারতে বাতিল করে দেওয়া হল।
উল্লেখ্য, পেহেলগামের এর নিন্দা করেছিলেন ফাওয়াদ খানও। তবে এই কাণ্ডের পর থেকে তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফাওয়াদের বিপরীতে বাণী কাপুর অভিনয় করার জেরে তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফাওয়াদ খানের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অন্যদিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাদেরও।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও