• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেছেন বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে তারা টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, টার্মিনাল পরিদর্শনের পর উপদেষ্টারা সিভিল এভিয়েশন অথরিটির সদর দপ্তরের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেশনে অংশ নেন।
এতে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী অনলাইনে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরের শেষার্ধে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও