• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ভারত–পাকিস্তান চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের গণমাধ্যম বিশ্বাসযোগ্য সংবাদকক্ষ না হয়ে কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যটি এসেছে এমন সময়ে, যখন একই দিনে ভারত ও পাকিস্তানের টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল বন্ধ হয়ে গেছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত ৬ মে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক দিন পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনাও ঘটে। এর মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ দিনই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএলে পেশোয়ার–করাচি ম্যাচ হওয়ার কথা ছিল।
স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। আজ সকালে জানানো হয়, এবারের আসরে পিএসএলের আর কোনো ম্যাচে পাকিস্তানে হবে না। বাকি আট ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও রাতে আরেক সংবাদবিজ্ঞপ্তিতে পিএসএল স্থগিতের খবরই দেওয়া হয়েছে।
ক্যাপিটালস ম্যাচ নিরাপত্তার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে বলে জানায় ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নিয়েছে ভারতের বোর্ড।
দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা বন্ধের পর (পিএসএল আনুষ্ঠানিক স্থগিতের আগে) আফ্রিদি এক্স পোস্টে বিষয়টি তুলে ধরে লিখেছেন, ‘খেলাধুলা সীমান্ত, ধর্ম আর রাজনীতির ঊর্ধ্বে। আজ তা আঘাতের মুখে—পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে দুবাইয়ে, আইপিএল স্থগিত আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলা। একসময় ক্রিকেট আমাদের একত্র করেছিল। আজ তা সংঘাতের আঘাতে রক্তাক্ত। দুই দেশের যুদ্ধাবস্থার মধ্যে ভারতীয় গণমাধ্যম সাংবাদিকতা থেকে দূরে সরে গেছে বলে অভিযোগ পাকিস্তানের হয়ে পাঁচ শর বেশি ম্যাচ খেলা আফ্রিদি, ‘ভারতীয় গণমাধ্যম সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার মতো সাংবাদিকতার মূল্যবোধ রক্ষার বদলে পরিণত হয়েছে একটি ব্যঙ্গচিত্রে, বিশ্বাসযোগ্য বার্তাকক্ষের বদলে কার্টুন নেটওয়ার্কে।’
পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আবার মাঠে খেলা ফিরুক, এই প্রত্যাশা জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘স্টাম্পগুলো আবার দাঁড়াক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্য।’
বর্তমানে ভারতে শহীদ আফ্রিদির এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। গত সপ্তাহে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারেরসামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে রাখা হয়েছে, এরমধ্যে বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের পাশাপাশি শহীদ আফ্রিদিও আছেন। ভারত থেকে তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করলে ‘এই অ্যাকাউন্ট বর্তমানে ভারতে প্রবেশযোগ্য নয়। এটি একটি আইনি অনুরোধ মেনে কনটেন্টটি সীমিত করার কারণে হয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও