• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

মেসি হলেন ম্যান অব দ্য ম্যাচ, করলেন গোল, তবুও হারলো মায়ামি

প্রভাত রিপোর্ট / ১৯৬ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: শট নিয়েছেন ৫টি, গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। নিজেই গোল করেছেন একটি। রেটিং পেয়েছেন ম্যাচের সর্বোচ্চ। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।
তবে ব্যক্তিগতভাবে এমন ভালো একটি ম্যাচ খেলেও লিওনেল মেসির খারাপই লাগার কথা। ম্যাচটা যে তাঁর দল হেরেছে। মেজর লিগ সকারে রবিবার (১১ মে) মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেয়ার পর গত বছর দুয়েকে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি। মিনেসোটার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে চোটের কারণে দলে ছিলেন না মেসির আক্রমণের সঙ্গী লুইস সুয়ারেজ। তবে আক্রমণভাগের চেয়েও মায়ামি বেশি ভুগেছে রক্ষণে। ম্যাচের প্রথমার্ধেই হোলাগোয়ানে (৩২) ও মারকানিসের (৪৫‍+২) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে মায়ামিকে গোল এনে দেন মেসি। এটি তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল। তবে ৬৮তম মিনিটে মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট নিজেদের জালে বল পাঠিয়ে দিলে আবার ২ গোলে পিছিয়ে পড়েন মেসিরা। ৭০তম মিনিটে রবিন লডের সৌজন্যে মিনেসোটা পেয়ে যায় চতুর্থ গোলও। শেষ পর্যন্ত এই ব্যবধানেই বাজে শেষের বাঁশি। ২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথম ৩ গোলের ব্যবধানে ম্যাচ হারল মায়ামি। তবে কোচ হাভিয়ের মাচেরানোর জন্য এর চেয়ে বড় শঙ্কার দিক নড়বড়ে রক্ষণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে ইন্টার মায়ামি। হজম করেছে ১৪ গোল। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে। আর ওয়েস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মিনেসোটা দুই নম্বরে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও