• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হাওয়া’র পর নাজিফা তুষি ফিরছেন রঙ্গমালা হয়ে

প্রভাত রিপোর্ট / ১৩৫ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত বিনোদন: অনেকদিন পর্দায় দেখা নেই অভিনেত্রী নাজিফা তুষির। সবশেষ ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমায় কাজ করে দর্শকের মন কাড়েন এই নায়িকা। এরপর বছর তিনেক সময় পেরিয়ে গেলেও পর্দায় আর ফেরা হয়নি তার। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, চুপিসারে দুটি সিনেমার কাজ করছিলেন নাজিফা তুষি। তার মধ্যে একটা প্রায় মুক্তির অপেক্ষায়। তুষির ভক্তদের জন্য সুসংবাদ এই যে, এবার ‘রঙ্গমালা’ হয়ে পর্দায় ফিরছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত তুষির সেই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’, আর সেখানেই ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা মিলবে তুষিকে। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি; রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী। ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু প্রমুখ।
পরিচালকের জানিয়েছেন, অনুদানের প্রথম কিস্তি পেয়ে সিনেমার প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ করা হয়েছে, বাকি অংশের কাজও শিগগিরই সম্পন্ন হবে। চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও