• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

প্রভাত রিপোর্ট / ১১৬ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী মাস্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল ও যুবদল নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারির সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী মাস্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে। ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটকরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের আশপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে আটক করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ওই এনজিওর মালিকের কাছে ঢাকার বিএনপির এক নেতার আত্মীয় টাকা পাবেন। কিন্তু এনজিও মালিক টাকা দেই-দিচ্ছি বলে দিচ্ছেন না। বিষয়টি নিয়ে রোববার পোড়াবাড়ির একটি অফিসে সমঝোতার বৈঠক চলছিল। ওই এনজিও মালিক সেনাবাহিনীকে ফোন করে তাদের ধরিয়ে দিয়েছে। তাদের কাছে কেউ চাঁদা দাবি করতে যায়নি।
মহানগর ছাত্রদলের সভাপতি মো. রোহানুজ্জামান বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে। তারা কেউ চাঁদাবাজি করতে যায়নি। এনজিও প্রতিষ্ঠানে পাওনা টাকার বিষয় নিয়ে সমঝোতা করতে গিয়েছিল।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও