• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

পাকিস্তানে এক রাতের অতিথি হতে ১০ কোটি টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত বিনোদন : অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমন কি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া, যে কোনো সেলিব্রিটির পেশার অংশ। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাদের। এদিকে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন। ঐশ্বরিয়া রাইকেও একটা সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড়ো ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে। প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও