• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

চায়ের দাম বাড়লে শ্রমিকদেরও মজুরি বাড়বে: শ্রম উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২৬০ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: চায়ের দাম বাড়লে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদেরও মজুরি বাড়বে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রমদপ্তর হলরুমে এক সভায় এ কথা জানান তিনি। এসময় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন। তখন উপদেষ্টা জানান, নিলামে চায়ের মূল্যবৃদ্ধির জন্য চা বোর্ডর সঙ্গে কথা বলে চেষ্টা করবেন। তিনি বলেন, যখন চায়ের মূল্যবৃদ্ধি পাবে, তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে।
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, শ্রমদপ্তরের উপপরিচালক মহব্বত হোসেনসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও