• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

প্রভাত রিপোর্ট / ২৩০ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা রবিবার (১৮ মে) সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
চ্যানেল ১২ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায়, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে। চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।
হুতিরা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। জবাবে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও