• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার (২০ মে) দুপুরে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় পোশাকশিল্প প্রতিষ্ঠান টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক। দুপুর আড়াইটার দিকে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল শুরু করে শ্রমিকরা কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। তবে ৩টার দিকে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’; ‘১৪ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’; ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’; ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’ এবং ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ৯টা থেকেই শ্রমিকরা জাতীয় শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও