• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওয়ার টু-এর জন্য হৃতিক ৪৮ কোটি ও এনটিআর ৩০ কোটি টাকা নিয়েছেন

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত বিনোদন: হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ছবি ওয়ার টু-এর এক ঝলক দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন দর্শকরা। নির্মাতারা এরইমধ্যে টিজার প্রকাশ করেছেন। যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশংসায় ভরিয়েছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানিকে। প্রথমবার বড় দুই সুপারস্টারের সঙ্গে কাজ করছেন কিয়ারা। হবু মায়ের বিকিনি লুক তো এখন রীতিমতো ভাইরাল। তবে জানেন কি, এই ছবির বাজেট কত এবং অভিনেতাদের কত পারিশ্রমিক দেয়া হয়েছে?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ‘ওয়ার’ ছবির জন্য ১৭০ কোটি খরচ করেছিলেন নির্মাতারা। এখন ‘ওয়ার টু’-এর জন্য নির্মাতাদের বাজেট ছিল ১২০ কোটিরও বেশি।
অভিনেতাদের পারিশ্রমিকের কথা বলতে গেলে, জুনিয়র এনটিআর বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওয়ার টু-এর জন্য তিনি তার পারিশ্রমিক কমিয়ে ৩০ কোটি টাকা করেছেন।
একই সঙ্গে হৃতিক রোশন পেয়েছেন ৪৮ কোটি টাকার কাছাকাছি। কিয়ারা পেয়েছেন ১৫ কোটি টাকার মতো। আর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ওয়ার ২’ পরিচালনার জন্য নিয়েছেন ৩২ কোটি টাকা। অর্থাৎ, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের পারিশ্রমিক পরিচালকের থেকেও কম। ওয়ার ২-এর শ্যুটিং লোকেশনও চোখ ধাঁধানো। দেশের বাইরে আবুধাবি, জাপান, ইতালি, স্পেন, রাশিয়ার মতো লোকেশনে হয়েছে শ্যুটিং। ভারতেও হয়েছে কিছু অংশের কাজ।
মোট ১৫০ দিন শুটিং করেছে গোটা টিম। এছাড়া শোনা যাচ্ছে, জুনে শুটিং হতে চলেছে হৃতিক ও জুনিয়র এনটিআর-এর মধ্যে একটি নাচের দৃশ্য। সবকিছু শেষে ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়ার টু-এর। এরই মধ্যে ওয়ার টু-র টিজার দেখে প্রশংসায় ভরিয়েছেন করণ জোহর, মৌনি রায়, দিয়া মির্জা, আলি ফজল-সহ হৃতিক রোশনর বান্ধবী সাবা আজাদ ও প্রাক্তন স্ত্রী সুজান খান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও