• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

বাংলাদেশকে দুর্ভাগা মনে করেন আমিরাত অধিনায়ক

প্রভাত রিপোর্ট / ২০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস : সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাসা ছিল না কারোরই। তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৫ তম স্থানে থাকা সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসবে এমনটাও হয়তো খুব কম লোকই ভেবেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারানোর পর সিরিজেও হারাল আমিরাত। ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি আমিরাত অধিনায়ক প্রতিপক্ষ বাংলাদেশকে কিছুটা দুর্ভাগাও মনে করছেন। সিরিজের তিন ম্যাচের সবকটিতেই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। শারজাহর কন্ডিশন বিবেচনায় পরে বল করার ফলে শিশিরের প্রভাব একটু বেশি থাকে। আমিরাতের অধিনায়ক এখানেই দুর্ভাগা ভাবছেন বাংলাদেশকে।
গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায়। তারা বল ভালোই করেছে। ভালো খেলেছে। এখানে শারজাহতে কাজটা সহজ নয়। আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে। তারা টেস্ট খেলুড়ে দেশ। তারা ভালো দল। আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি। তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে, দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের। কাজটা কঠিন ছিল।’সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা।
সিরিজ জেতা নিয়ে ওয়াসিম বলছিলেন, ‘সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল। টেস্ট খেলুড়ে দল। আমরা সহযোগী। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, ছেলেরা যা দেখিয়েছে সবকিছুই দুর্দান্ত ছিল।’ সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। কন্ডিশনও ভালো আছে। ২০০ রানও অনেক সময় ১৮০ রান হয়ে যায় এমন জায়গায়। টি-টোয়েন্টিতে ১ জন, ১-২ ওভারে রান বের করে ফেলে যায়। ১৬০ রান চেইজ করা যাবে এই বিশ্বাস ছিল। আলিশান (শারাফু) এবং আসিফ (খান) কাজটা করে দিয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও