• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশি পোশাকেই কান মাত করলেন আলিয়া ভাট

প্রভাত রিপোর্ট / ২০৪ বার
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রভাত বিনোদন : ঐশ্বরিয়া রাইয়ের মতো দেশি পোশাকে নয়, বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন; লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। আর এতেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন নায়িকা। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন ডিজাইনার ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে।
আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট। হালকা গোলাপিরঙা গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও