• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

আত্রাই-রাণীনগরে তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ

প্রভাত রিপোর্ট / ২৪২ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, আত্রাই-রাণীনগর: নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি কলেজের কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয়ভাবে ওই তিন কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।
শিমুল জানান,গত ৪মে কেন্দ্রীয় টিম-১৬,নওগাঁ জেলা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ রাণীনগর উপজেলার রাণীনগর শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয়,রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ এবং আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে যাচাই-বাছাই করেন। এর পর গত ২০মে একযোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ওই তিনটি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেন। এতে রাণীনগর শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয়ে হুমায়ন কবিরকে সভাপতি,শিহাব হোসেনকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি,রাণীনগর মহিলা ডিগ্রী কলেজে সুরাইয়া আক্তারকে সভাপতি,আসফিকা জান্নাতুনকে সাধারণ সম্পাদক এবং হাসি আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ঠ এবং আবাদপুকুর কলেজে তৌফিক হোসেনকে সভাপতি,সুরাইয়া খাতুনকে সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি গঠন করা হয়। গঠিত তিন কমিটিই রোববার রাতে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাণীনগর শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সোহান শেখ, সহ-সভাপতি আইউব হোসেন ও লিমন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাইম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, নাদিম ও শিমুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মমিন, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক মিলন খান।
রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কুমারী পূজা রাণী, সহ-সভাপতি নুসরাত আক্তার, সিনিয়র যুগ্ন সম্পাদক মোছা: বর্ষা, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার ও প্রচার সম্পাদক জেরিন আক্তার জুই।
আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেফতাহুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক শিহাব ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও