• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

টাঙ্গাইলে বাসে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়৷ গ্রেফতাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷ গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে৷ গত মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও